বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি ও জনসচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। রবিবার (২৯ সেপ্টেম্বর) র্যালিটি কলেজ ভবন থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত মো. জাফর, সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ডা. আব্দুল আজিজ, গাইনি বিভাগের অধ্যাপক ডা. রওশন আরা খানম, রেডিওলজি ইমেজিং বিভাগের সিনিয়র কনসালটেন্ট কর্নেল ডা. খালেদা পারভীন (অব.), এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফজাল হোসেন, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম ভূঞা। এছাড়া আবাসিক চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হৃদরোগের বিশেষজ্ঞগণ হৃদরোগের কারণসমূহ ব্যাখ্যা করার পাশাপাশি প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ বিষয়ে সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ বলেন, হৃদরোগ প্রতিকারে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন অত্যাবশ্যক। দৈনিক ৩-৪ রকমের শাকসবজি ও ফলমূল খেতে হবে। ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা ও মানসিক চাপমুক্ত থেকে পরিমিত ঘুমাতে হবে। পাশাপাশি হাঁটাচলা ও শরীরচর্চার মাধ্যমে দৈহিক ওজনকে উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রণে রারখতে হবে। সর্বোপরি ধূমপানমুক্ত থাকাই হৃদরোগ প্রতিরোধের প্রধান উপায়।
এছাড়া বিনামূল্যে বিভিন্ন হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় পরীক্ষার ওপর কর্তৃপক্ষ বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকেন।
