ইরানে সফরে গেলেন রুশ প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

ইরান সফরে গেলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ইরানের নেতৃস্থানীয়দের সঙ্গে আলোচনা করতে সোমবার তিনি ইরানে পৌঁছান। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস ও মেহের নিউজ এজেন্সির। 

খবরে বলা হয়, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সোমবার ইরানে পৌঁছেছেন; যেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

দুই পক্ষ অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে বড় যৌথ প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দেওয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত