কানপুরে টানা আড়াই দিন বৃষ্টিও বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারছে না! চরম ব্যাটিং ব্যর্থতায় আজ শেষ দিনে নাজমুল হোসেন শান্তর দল নিশ্চিত পরাজয়ের মুখে। ভারতের প্রথম ইনিংসে টি-টোয়েন্টি স্টাইল ব্যাটিংয়ের পর বাংলাদেশি ব্যাটাররা উদ্ভট সব শট খেলে উইকেট বিলিয়ে আসেন। তামিম ইকবালের ভাষায় নাজমুলরা আউট হয়েছেন ‘স্ট্রেঞ্জ’ শট খেলে।
আজ মঙ্গলবার দিনের প্রথম বলটাতেই সুইপ শট খেলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল। পরে সুইপ খেলতে খেলতেই তিনি অশ্বিনের বলে আউট হয়ে যান। এরপর সাদমান আর নাজমুলের ৫৫ রানের জুটি আশা জাগিয়েছিল। তখনই রবীন্দ্র জাদেজার বলে উদ্ভটভাবে রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন অধিনায়ক নাজমুল। ব্যাট হাতে বলের নাগাল না পাওয়ায় তিনি বোল্ড হয়ে যান!
ম্যাচের এক পর্যায়ে সাকিবের আউট নিয়ে কথা বলছিলেন রবি শাস্ত্রী। সেই প্রসঙ্গে তিনি সহ- ধারাভাষ্যকার তামিম ইকবালকে প্রশ্ন করেন শান্তর আউট নিয়ে। জবাবে তামিম বলেন, ‘স্ট্রেঞ্জ শট খেলে আউট হয়েছে, ভালো একটা জুটি হতে চলেছিল। এই সময়ে এই সব শটের কোনো প্রয়োজনই ছিল না। এটা গুরুত্বপূর্ণ যে তুমি ভালো সুইপ খেল কি না, ভালো রিভার্স সুইপ খেল কি না। এরপরও এমন সময়ে এই ধরনের শট নিশ্চয়ই তুমি খেলবে না। আর এক ম্যাচে সব ধরনের শটই বা কেন খেলতে হবে!’
ভারতের সাবেক ক্রিকেটার ও সাবেক কোচ রবি শাস্ত্রীও এসময় বলেন, ‘খুব বাজে শট সিলেকশন।’
বাজে শট খেলে বাংলাদেশ ১৪৬, জিততে ভারতের চাই ৯৫
‘পাকিস্তানের অধিনায়ক বসে আছেন, একটু সম্মান দিন’