ময়মনসিংহের নান্দাইলে চোরের বাড়ি দাবি করে দিন-দুপুরে এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়ে লুটপাট করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আ. হালিম মেম্বারের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত চারদিন পূর্বে একই ইউনিয়নের টেকপাড়া গ্রামের এলাকার জৈনক ব্যক্তির দুটি গরু চুরি করে নিয়ে আসে রসুমউদ্দীনের ছেলে মানিক মিয়া। খোঁজাখুঁজির এক পর্যায়ে গরু উদ্ধার হয় হয় হালিম মেম্বারের ভাই রসুমউদ্দীনের ছেলে মানিকের ঘর থেকে। গত দু'দিন পূর্বে এলাকাবাসীর সহযোগিতায় গরুগুলো ফিরিয়ে নিয়ে যায় মালিকপক্ষ। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাশের সংগ্রামখালী, বিষ্টুপুর, টেকপাড়া গ্রামের এক হাজার থেকে পনেরশ জনতা দেশীয় অস্ত্র নিয়ে মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায় রসুমউদ্দীনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় রসুমউদ্দীন ও তার ছেলে মতিউর, আতাবুর, মানিক জুয়েল, সুমন মিয়ার বাড়িতে। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় ১৮টি ঘর। ঘরগুলোতে থাকা এক হাজার মণের উপরে ধান চাল পুড়ছে। লুটপাট হয়েছে ৩৬টি গরু, হাঁসমুরগি, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার।
এতে প্রায় এক কোটি টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে দাবি করেন মেম্বার আ. হালিম। তিনি জানান, রসুমউদ্দীনের ছেলেদের হাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালে নিহত হয় তাদের চাচাতো ভাই সাদ্দাম হোসেন। সব ঘটনাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা ঘটেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহাম্মেদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাবেক এমপি সালাম মুর্শেদী গ্রেপ্তার
নভেম্বরে ইউনূস-মোদি বৈঠক হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা