লেবাননের রাজধানী বৈরুতে কেন্দ্রে গতকাল বুধবার মধ্যরাতের পর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির সংসদের কাছে বাচৌরার কেন্দ্রীয় জেলায় একটি ভবনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এই হামলাটিকে লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে প্রথম ইসরায়েলি বিমান হামলা বলা হচ্ছে। খবর বিবিসি।
লেবাননের পার্লামেন্টের কাছে বাচৌরা এলাকায় একটি ভবনে ইসরায়েলের বিমান হামলাটি করা হয়। এই হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
আল জাজিরা বলছে, যে ভবনে হামলা হয়েছে, সেখানে হিজবুল্লাহর একটি ‘স্বাস্থ্য ইউনিট’ ছিল। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়।
এছাড়া দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহ তেও ইসরায়েলি হামলা হয়েছে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বুধবার লেবাননে ইসরায়েলি অভিযানের ফলে ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে, বেকা উপত্যকা এবং মাউন্ট লেবাননে ইসরায়েলি হামলা হয়েছে।
প্রায় এক বছরের আন্তঃসীমান্ত লড়াইয়ে লেবাননে ১৯০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৯ হাজার মানুষ আহত হয়েছে, যার বেশিরভাগ মৃত্যু গত দুই সপ্তাহের হামলায় ঘটেছে।
জাপান বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ, ৮০টি ফ্লাইট বাতিল