মাদারীপুরে প্রতিবন্ধী শিশু গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১২ পিএম

মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় ছয় বছরের প্রতিবন্ধী শিশুকন্যা গণধর্ষণ মামলার প্রধান আসামী জসিম দর্জি (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। শনিবার (৫ অক্টোবর) বিকেলে নতুন জেলখানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুরের ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ২৮ মে প্রতিবন্ধী শিশু কন্যাকে গণধর্ষণ করার সময় শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর পরিবার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। র‌্যাবের অভিযানে পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত