নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন শেখ আব্দুর রশিদ। তাকে এ পদে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
অক্টোবরেই চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন
শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে: স্বরাষ্ট্র উপদেষ্টা