রাফীর সঙ্গে যেভাবে সম্পর্ক ঠিক হলো দীঘির

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম

কিছুদিন আগেই রায়হান রাফীর বিরুদ্ধে প্রার্থনা ফারদীন দীঘির পক্ষ থেকে উঠেছিল বডি শেমিংয়ের অভিযোগ। জানা গেল রাফীর পরিচালনায় নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। কিন্তু রাফীর সঙ্গে স০ম্পর্কের এই বরফ কিভাবে গললো? 

এ বিষয়ে দৈনিক দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানেই জানালেন কিভাবে এই সম্পর্ক স্বাভাবিক হলো এবং দুজন মিলে একটি কাজ করতে যাচ্ছেন। যদিও এ নিয়ে নানা আলাপই হতে পারে/ তবে দীঘি কী বলছেন শুনে নিই... 

দীঘি দেশ রূপান্তরের সঙ্গে আজকের একটি সাক্ষাৎকারে বলছেন, দুই-তিন মাস আগে রাফী ভাইয়া আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিলেন। তখন হাই হ্যালো কথা হয়েছিল। এরপর তিনি আমাকে ফোন দেন। তখন আমাদের ঝামেলার বিষয়গুলো নিয়ে আলাপ হয়। তিনি তখন নিজের অবস্থান পরিষ্কার করেন। আমিও নিজের অবস্থান পরিষ্কার করি। তিনি নিজেও বুঝেছেন তিনি যা বলেছিলেন। এরপর রাফী ভাইয়া বলেন, অনেক তো হলো এবার একটা কাজ শুরু করা যাক। এরপরই নতুন কাজের বিষয়ে আলোচনা হয়।

রাফীর সঙ্গে নতুন কাজ প্রসঙ্গে দীঘি বলছেন, চরকির মিনিস্ট্রি অব লাভ-এর একটি প্রজেক্টে কাজ করার বিষয়ে রাফী ভাইয়ার সঙ্গে আমার আলাপ হয়েছে। এটা গত দুই তিন মাস আগে। পুরো পরিকল্পনাটা রাফী ভাইয়া আমার সঙ্গে শেয়ার করেছেন। জাহিদ হাসান ভাইয়াও থাকবেন। কিন্তু ওটা নিয়ে চূড়ান্তভাবে কোনো আলাপ হয়নি।

এছাড়াও সাক্ষাৎকারে নিজের প্রেম, বিয়ের পরিকল্পনা ও সম্পর্ক নিয়ে চমকপ্রদ কিছু কথা বলেছেন। পুরো সাক্ষাৎকারটি পড়তে চাইলে এখানে ক্লিক করে পড়া যাবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত