টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বৃহস্পতিবার সকালে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাইফুল কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় মাংসের ব্যবসা করতেন সাইফুল। গতকাল দুপুরে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। আজ সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, লাশ দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার হত্যার আসল কারণ জানা যাবে।
পদত্যাগের ঘোষণা দিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা