প্রধান উপদেষ্টা

সব সম্প্রদায়ের সমান অধিকার থাকবে এমন দেশে গঠন করতে চাই

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ সরকার এমন বাংলাদেশে গঠন করতে চাই যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবল্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে পূজামণ্ডপ ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময়সভায় অংশ নেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত