আসন্ন বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) ইংলিশ তারকা অ্যালেক্স হেলসকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু রবিবার এক বিবৃতিতে দলটি জানায় হেলস বিয়েসংক্রান্ত ব্যস্ততায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন।
কিন্তু রাত ১২ টার দিকে বিপিএলের আরেক দল রংপুর রাইডার্স তাদের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে জানায় হেলস রংপুর রাইডার্সে খেলবেন।
এর আগেও রংপুরের হয়ে বিপিএল মাতিয়েছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হেলস।
আজ ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হবে বেলা ১১টা থেকে। তার আগে হেলসকে নিয়ে এমন নাটকীয়তা। ২০২৫ বিপিএল শুরু হতে পারে ২৭ ডিসেম্বর থেকে। কিন্তু হেলস নাটকে ড্রাফটের আগেই ছড়িয়েছে উত্তাপ।
বিয়ে করবেন তাই বিপিএলকে না হেলসের
চিটাগংয়ে সাকিব, ঢাকায় মোস্তাফিজ, রাজশাহীর চমক জিসান