ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০৩ পিএম

পটুয়াখালীর বাউফলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে নেয়ার অভি‌যোগ উঠে‌ছে স্ত্রীর বিরু‌দ্ধে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম শাকিল হাওলাদার (২৫)। তিনি ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আহ‌তের প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শাকিল বিয়ে করেন। তার স্ত্রী (২২) সে সময় বিবাহিত ছিলেন। তার সঙ্গে পালিয়ে যান শাকিল। তিনি একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, বিয়ের পর থেকে তাদের মধ্য দ্বন্দ্ব হচ্ছিল। তাদের মধ্যে মারপিটের ঘটনাও ঘটে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। গত শনিবার রাতে দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়। এর জেরে রবিবার ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান ওই নারী। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ করা হবে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত