শাকিবের প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। বিশ্বব্যাপী এদিন দরদ মুক্তি দেওয়া হবে। ছবিটি নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা ছিল। কেননা এই ছবির মাধ্যমে শাকিব প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখেছেন। এই ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের সোনাল চৌহান। যিনি ইমরান হাশমিসহ অনেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
ছবিটি মূলত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন পরিচালক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে অনন্য মামুন জানালেন, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই ‘দরদ’ মুক্তি দিতে চান তিনি। তবে এ নিয়ে জানতে চেয়েছেন অনুরাগীদের অভিমত।
যদিও অনন্য মামুনের এমন আকাঙ্ক্ষা অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অবশ্য অধিকাংশই হিন্দিতে ডাব করার পক্ষে মত দিয়েছেন। অনন্য মামুন এক ফেসবুক পোস্টে লেখেন, 'দরদ বাংলা হিন্দি দুই ভাষাতে বাংলাদেশে রিলিজ করতে চাই..আপনাদের মতামত কি?'- উত্তরে মন্তব্য ঘরে অনেকের মন্তব্য ছিল, ‘একমত’। একজন লিখেছেন, ‘যদি হল মালিকরা চায় তাহলে দিতে পারেন, তবে গ্রামের হল গুলোতে বাংলা ভাষাতে ভালো হবে।’ আরেক নেটিজেন লিখেছেন, দারুণ, তবে ডাবিং ভালো করার নিশ্চয়তা দিলে ঠিক আছে।
‘দরদ’ ছবি মুক্তির আগেই দেখা যাচ্ছে একের পর এক চমক। প্রথমে ছবিটির পোস্টার, এরপর টিজার। ছবিটির অফিসিয়াল আইটেম সং-এর ঝলকও প্রকাশ্যে। সাইকো থ্রিলার গল্পের এই সিনেমায় রোমান্সে জমে উঠবে শাকিব-সোনালের রসায়ন; পর্দায় দুলু ও তার স্ত্রী। ছবির ট্রেলার, গানের ঝলক দেখে এমনটিই অনুমান নেটিজেনদের। তাদের ধারণা, ‘দরদ’ অন্যতম একটি ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে শাকিবের হাত ধরে।
‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।
রঙিলা কিতাব আসছে ৮ নভেম্বর
কেমন হলো শাকিব খানের দল