ঘরের মাঠে ভারতের দ্রুত পতন; ৩৬ রানে নেই ৬ উইকেট!

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পিএম

যে নিউজিল্যান্ড এই সেদিন শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশড হয়ে এলো, সেই তাদের সামনেই মুখ থুবড়ে পড়েছে ভারত। সেটাও আবার নিজেদের মাটিতে। বৃষ্টিবিঘ্নিত ব্যঙ্গালোর টেস্টের দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়ানোর পর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দলীয় ৩৬ রানে তাদের ৬ উইকেটের পতন ঘটে গেছে।

নিউজিল্যান্ডের হয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছন তিন পেসার টিম সাউদি, ম্যাট হেনরি এবং উইলিয়াম ও’রোর্ক। দলীয় ৯ রানে অধিনায়ক রোহতি শর্মাকে দিয়ে পতনের শুরু। তাকে মাত্র ২ রানে বোল্ড করে দেন টিম সাউদি। এরপর বিরাট কোহলি ৯ বল খেলে কোনো রান না করেই ফিরে যান। চারে নামা সরফরাজ খানও মারেন ‘ডাক’। ১০ রানে নেই ৩ উইকেট!

তরুণ ওপেনার জশ্বস্বী জয়সোয়াল লড়াইয়ের চেষ্টা করছিলেন। কিন্তু ৬৩ বলে ১৩ রান করে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হয়ে যান। ভারতের মিডল অর্ডারও তছনছ করে দেন কিউই পেসাররা। লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা দুজনেই ৬টি করে বল খেলে কোনো রান না করেই আউট হয়েছেন। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত ১৫ রানে উইকেটে আছেন রিশাভ পান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত