গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে জন্ম দিয়েছি আমরা। সরকারি চাকরিতে যে বৈষম্য এটার পরিবর্তন দরকার। যারা লংকা যায় তারাই রাবণ হয়, যে সরকারে যায়, পুলিশ বলেন, প্রশাসন বলেন সব তাদের নিয়ন্ত্রণে নেয়। সব কিছুতে তাদের নিয়মে পরিচালনা করার চেষ্টা করে। শুধু হাসিনার পনেরো বছর না; যে দল ক্ষমতায় ছিল তারাই এ রকম করেছে।
বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নলিন বাজারে হেমনগর ইউনিয়নে গণঅধিকার পরিষদের আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা যেভাবে নিজেকে আল্লাহ-খোদার পর্যায়ে নিয়ে মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে দেশে রাম রাজত্ব চালিয়েছে। আল্লাহকে ভয় করেন নাই এই রকম ভাবে আবার কেউ করে নাই। নিজেকে প্রায় নমরুদের কাতারে নিয়ে গিয়েছিল।
এ সময় শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আব্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী।
কলেজে শিক্ষার্থী ৪ জন, সবাই ফেল