নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স। অভিযানে ভাউচার ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে ভোমরা স্থলবন্দরে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, জেলা ক্যাবের সেক্রেটারি পারভীন আক্তার, সদস্য মোফাজ্জেল হোসেন বাবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরাফাত হোসাইনসহ অন্যান্যরা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ভোমরা স্থলবন্দরের পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। এ সময় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় ভাই ভাই ইন্টারন্যাশনালকে ৫০ হাজার, মেসার্স এস আর ইন্টারন্যাশনালকে ২০ হাজার টাকা, শুভ ট্রেডার্সকে ১০ হাজার, শিল্পা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ীদের মূল ভাউচার সংরক্ষণ, ক্রয় মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক ও ফারুক খান
‘জয়বাংলা’ স্লোগান দেওয়ায় আইনজীবীকে পেটাল বিএনপিপন্থীরা
মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি, জনগণের ভোগান্তি