খেলোয়াড় হত্যার হুমকি, ইন্দোনেশিয়া যাবে না বাহরাইন ফুটবল দল

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:১২ পিএম

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন। ইন্দোনেশিয়ার সমর্থকেরা বাহরাইনের খেলোয়াড়দের হত্যার হুমকি দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশন (বিএফএ)।

আগামী মার্চে হওয়ার কথা ম্যাচটি।

গেল ১০ অক্টোবর বাহরাইনে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল বাহরাইন ও ইন্দোনেশিয়া। ৯০ মিনিট খেলা শেষে আরও ৬ মিনিট সময় যোগ করা হয়েছিল সেই ম্যাচে। কিন্তু বাহরাইন সমতাসূচক গোলটি করে ৯০+৯ মিনিটে। তাতে ২-২ ড্র হয়।

ম্যাচের পর রেফারি পক্ষপাতিত্ব করেছেন বলে সরাসরি অভিযোগ করেছিলেন ইন্দোনেশিয়ার কোচ।

ম্যাচের পর ইন্দোনেশিয়ার সমর্থকেরা এএফসি ও বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমালোচনার সঙ্গে বাহরাইনের খেলোয়াড়দের হত্যার হুমকি দেয়।

খেলোয়াড়দের নিরাপত্তার কারণে জাকার্তা থেকে ম্যাচটিকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে বাহরাইন। ফিফা যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন না করে এবং বাহরাইন ম্যাচটি না খেলে, তাহলে নিয়ম ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হবে ইন্দোনেশিয়াকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত