দক্ষিণ এশিয়ার নারীদের বিশ্বকাপখ্যাত সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপে বড় জয় দিয়ে শুভ সূচনা করেছে ভারত। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে আসরটির পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই ‘এ’ গ্রুপেরই বাকি দলটি হলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। রবিবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন সাবিনা খাতুনরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই জালের মুখ খোলে ভারত। বক্সের কোণা থেকে ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন গ্রেস ডাঙমেই। ১৭তম মিনিটে বালা দেবীর অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন মনিষা কল্যান। ৩৫ মিনিটে নিজেই স্কোরার বনে যান বালা। ফ্রিকিক থেকে জালভেদ করেন তিনি। ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রেস। এবার তার দুরূহ কোণা থেকে তার হাফ ভলি গিয়ে থামে পাকিস্তানের জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে পাকিস্তানের হয়ে সুহা হিরানি এক গোলে শোধ দেন।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ভারতীয় রক্ষণের ভুলে বক্সের মধ্যে ফাঁকা বল পেয়ে যান পাকিস্তানের কায়লা সিদ্দিকি। সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি তিনি। তাতে দ্বিতীয় গোলের দেখা পায় পাকিস্তান। ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন বদলি নামা জ্যোতি। দালিমা চিবার নেওয়া কর্নার থেকে হেডে পাকিস্তানি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ভারত গ্রুপে তাদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে আগামী ২৩ অক্টোবর।
পন্টিংয়ের জায়গায় দিল্লির কোচ হেমাঙ্গ বাদানি
কনওয়ের ব্যাটে বাড়লো ভারতের লজ্জা