বিগত সরকারের আমলের সিন্ডিকেট ভেঙে তছনছ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সকলকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী দিনে জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে নারীদের সর্বোচ্চ সম্মানের সঙ্গে সমাজ উন্নয়নে কাজে লাগানো হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, বিগত জালিম সরকারের সময় যারা সিন্ডিকেট গঠন করেছিল তারাই এখনো সিন্ডিকেট পরিচালনা করছে। সিন্ডিকেট ভেঙে তছনছ করে দিন। জনগণকে স্বস্তি দিন।
অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের আপনাদের সাহায্য করবে। আপনারা ভুল করলে আমরা শুধরিয়ে দেব। আপনারা একগুঁয়েমি করলে আমরা প্রতিবাদ করবো। আপনাদেরকে একগুঁয়েমি করতে দেওয়া হবে না। অতীতের জালিমরা যা করেছে আমরা কেউ যেন তা না করি।
তিনি বলেন, মানুষের ওপর জুলুম করলে তার পরিণতি কি হয় কেবলই তা চোখের সামনে আমরা দেখে নিলাম। এখান থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। কেউ যদি একই পথে চলে তারও একই পরিণতি হবে কোনো ব্যতিক্রম হবে না।
দীর্ঘ দেড় যুগ পর ঝিনাইদহ জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। তাই নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয় নেতাকর্মীরা। পরে বিকাল ৩টার পর কর্মী সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় নেতারা।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিতের অনুরোধ সরকারের
মাশরাফীকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সকে আলটিমেটাম