উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানা গেছে। আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল এমন তথ্য জানিয়েছে। এই মডেলের তথ্যানুযায়ী, আগামী ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
জানা যায়, এবারে ‘ডানা’ নামটি কাতারের দেওয়া। এ অঞ্চলে ঘূর্ণিঝড় রূপ নিলে এর নাম হবে ‘ডানা’। তারপর গতিপ্রকৃতি দেখে কখন কোথায় আঘাত হানতে পারে-সে পূর্বাভাস দেবে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ডানা কোন উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে তা জানার জন্য কমপক্ষে আগামী ২০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল বলছে, সম্ভব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল বিভাগ ও ভারতের ওড়িশা রাজ্যের মধ্যবর্তী যেকোনো উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করতে পারে।
এদিকে শুক্রবার (১৮ অক্টোবর) দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
হামাস নেতা সিনওয়ারকে যেভাবে হত্যা করল ইসরায়েল
৪ কোটি টাকার ‘বেহিসাবি’ খাবার