‘চিরকাল ভালোবাসব’ লিয়ামকে সাবেক প্রেমিকা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৬ এএম

আর্জেন্টিনার বুয়েনস এইরেসে আকস্মিক মৃত্যু হয়েছে ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইনের। বুধবার একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। মাত্র ৩১ বছর বয়সী লিয়াম ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য।

লিয়ামের মৃত্যুতে শিল্পী ও ভক্তদের পাশাপাশি শোকস্তব্ধ তার সাবেক প্রেমিকা আলিয়ানা মাওলাও। প্রাক্তনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট করেছেন আলিয়ানা।

লিয়ামের সঙ্গে কাটানো দুটি মুহূর্তের ছবি শেয়ার করে আলিয়ানা লিখেছেন, ‘আমি ব্যথিত যে এটি তোমার সঙ্গে হয়েছে। চিরকাল তোমাকে ভালোবাসব এবং মিস করব।’

এ ছাড়া স্টোরিতে শেয়ার করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে, গানের ভিড়ের দিকে তাকিয়ে আছেন লিয়াম। দ্বিতীয়টিতে লিয়ামের ‘এল’ ও ‘পি’ ট্যাটু দৃশ্যমান একটি ঘনিষ্ঠ ছবি আপলোড করেন আলিয়ানা।

২০২২ সালে মায়া হেনরির সঙ্গে বিচ্ছেদের পর লিয়াম ও আলিয়ানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মার্কিন ম্যাগাজিন পিপল জানিয়েছে, প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে, পড়ে যাওয়ার পর আঘাত এবং রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয় লিয়ামের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত