অশ্লীল গ্রাফিতি মুছে সাকিবের প্রতি ভালোবাসা জানালেন সাকিবিয়ানরা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৩২ এএম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দেয়ালে দেয়ালে একদিন আগেও অশ্লীল গ্রাফিতি দেখা যেত। সাকিব আল হাসান যাতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার জন্য দেশে ফিরতে না পারে, তার দাবিতে একটি গোষ্ঠী এসব গ্রাফিতি এঁকেছিল। সেসবে চোখ পড়লে বিব্রত হতে হতো। এবার সাকিবিয়ানরা সেসব গ্রাফিতি মুছে ফেললেন। অশ্লীল দেয়াল লিখন মুছে সাকিবের জন্য ভক্তদের আঁকা গ্রাফিতি।

গতকাল শুক্রবার সাকিবকে দেশে ফিরিয়ে শেষ টেস্ট খেলতে দেওয়া দাবিতে মিরপুরে বিক্ষোভ করেছেন সাকিবিয়ানরা। এসময় তারা দেয়ালে আঁকা ওসব প্রকাশঅযোগ্য অশ্লীল গ্রাফিতিগুলো মুছে দেন। তার বদলে লেখা হয় সাকিবের প্রতি ভালোবাসার কিছু উক্তি। যেমন: ‘সাকিব কিং’, ‘সাকিব ৭৫’, ‘সাকিবের জন্য ন্যায়বিচার চাই’ ইত্যাদি। অশ্লীল দেয়াল লিখন মুছে সাকিবের জন্য ভক্তদের আঁকা গ্রাফিতি।

কর্মসূচির একপর্যায়ে বিসিবি প্রধান ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বরাবর চারটি দাবিসংবলিত স্মারকলিপি দেন সাকিবিয়ানরা। তাদের দাবিগুলো যথাক্রমে-১. সাকিব আল হাসানকে দেশে ফেরানোর সব ব্যবস্থা করতে হবে। ২. তার দেশে ফেরা এবং দেশত্যাগের সময় সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। ৩. সাকিবের জন্য বিদায়ী সংবর্ধনার ব্যবস্থা করতে হবে। ৪. মিডিয়া এবং ভক্তদের পক্ষ থেকে সাকিবকে সংবর্ধনা নেওয়ার সুযোগ করে দিতে হবে। অশ্লীল দেয়াল লিখন মুছে সাকিবের জন্য ভক্তদের আঁকা গ্রাফিতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত