ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না- আপাতত এটাই সত্য। গত কয়েকদিন ধরে মিরপুর স্টেডিয়াম এলাকায় তার পক্ষে-বিপক্ষে অনেক আন্দোলন-প্রতিবাদ হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার সাব্বির রহমান।
সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার ব্যাপারে গণমাধ্যমকে সাব্বির বলেছেন, ‘সাকিব ভাই বড় একজন ক্রিকেটার। উনি দেশকে রিপ্রেজেন্ট করছেন অনেকদিন ধরে। বলা যায় যে, উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে চিনিয়েছেন। তাই উনি যেটা চেয়েছেন- দেশের মাটিতে বিদায়, এটা অবশ্যই দেওয়া উচিত।’
গত বৃহস্পতিবার সাকিবকে নিয়ে দিনভর নাটক হয়েছে। তিনি দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই আসেন ট্রানজিটের জন্য। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে সেখানেই অবস্থান করতে বলা হয়। একপর্যায়ে সাকিব নিজেই জানান, তার দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানো হচ্ছে না। সামগ্রিক পরিস্থিতিতে সরকারের উপর মহল থেকেই তাকে দেশে ফিরতে বারণ করা হয়েছে।
সেদিন মিরপুরে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন কিছু মানুষ। তারা সাকিবের বিরুদ্ধে স্টেডিয়ামের দেয়ালে বেশ কিছু গ্রাফিতিও আঁকেন। তবে পরদিন গতকাল শুক্রবার সাকিবের পক্ষে মিরপুরে বিক্ষোভ করেন তার ভক্তরা। তারা আগের দিনের গ্রাফিতিগুলো মুছে দেন। দেশ ও দেশের বাইরের ক্রিকেটাঙ্গনে সাকিব এখন আলোচিত এক ইস্যু।
অশ্লীল গ্রাফিতি মুছে সাকিবের প্রতি ভালোবাসা জানালেন সাকিবিয়ানরা
দুঃখপ্রকাশ করেও পার পেলেন না সাকিব
এবার সাকিবের পক্ষ নিয়ে রাজপথে ক্রিকেটপ্রেমীরা