বিজয়নগরে ইউপি চেয়ারম্যান আটক 

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলায় চম্পকনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ অক্টোবর)  বিকাল তিনটার দিকে উপজেলার চম্পকনগর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।

উল্লেখ, ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি নেতা এস এম রাষ্টু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ  ১৬৮ জনকে আসামি করে ২৭ আগস্ট একটি নাশকতার মামলা দায়ের করে। ওই মামলার এজহার ভুক্ত আসামি ছিলেন তিনি। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত