দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫০ জন।
সোমবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও এক হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। তারা তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৯১৯ জন ।
৫০০ টাকা নিয়ে দ্বন্দ্বে রাজধানীতে যুবক খুন
এক দিনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডালিয়া