আনোয়ারায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু 

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বটতলী গ্রামের গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী।

জানা গেছে, সন্ধ্যার দিকে প্রায় ৪টি হাতির একটি পাল নতুন গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। পরে স্থানীয়রা হাতির পালটি তাড়িয়ে দেয়। রাত ১০ টার দিকে হালিমা খাতুন একই এলাকায় পুরাতন গুচ্ছগ্রামে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হাতির সামনে পড়ে আক্রমণের শিকার হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, ‘হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত