কালি পূজায় প্রিয়াংকা গোপের নতুন গান।

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৬:০৩ পিএম

কালি পূজা ২০২৪ এ মোহাম্মদ রাজিবুল হাসানের লেখা এবং কানাডা প্রবাসী সোনালী রায়ের সুরে খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে শ্যামাসঙ্গীতটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ড. প্রিয়াংকা গোপ। গীতিকার মোহাম্মদ রাজিবুল হাসানের সাথে কথা বলে জানা গাছে, গানটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সম্পূর্ণ গানের ভিডিও চিত্রিত হয়েছে রমনা কালি মন্দিরে। গানটি মূলত বাণী নির্ভর ও রাগাশ্রয়ী।

রাজিবুল হাসান মূলত কর্পরেট জগতের মানুষ হলেও শুদ্ধ সংস্কৃতি তাঁকে ঘিরে থাকে সবসময়। তিনি একাধারে লিখে যাচ্ছেন শ্যামাসঙ্গীত, আগমনী গান, কীর্তন, ভজন, ভক্তিগীত, হামদ, নাত, আধুনিক গানসহ নানা ঘরনার গান। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন প্রতিটা ধর্মের মূল ভিত্তি একই শুধু ধর্মীয় অনুশীলন আলাদা আলাদা। তাই প্রতিটি মানুষের প্রতিটি ধর্মীয় কালচারকে শ্রদ্ধা করা নৈতিক দায়িত্ব বলে মনে করি। 

এ পর্যন্ত তাঁর লেখা গানের সংখ্যা পাঁচশত ছাড়িয়েছে এর মধ্যে প্রায় দুইশত গানের সুর সম্পূর্ণ হয়েছে। রাগাশ্রয়ী এই গানটি সকল শ্রেণীর শ্রোতাদের কাছে শ্রবণ উপযোগী হবে বলে বিশ্বাস করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত