ঢাকার প্রথম বিভাগের ক্রিকেট লিগে আগে স্পনসর থাকলেও লম্বা সময় দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগে কোনে স্পন্সর ছিল না। এবার বোর্ডের নেতৃত্বে বদল আসতেই স্পনসর পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তিনটি লিগের স্পন্সরশিপ ও গ্রাউন্ড ব্রান্ডিং স্বত্ত্ব নিয়েছে মেঘনা ব্যাংক।
আজ মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পন্সরশিপের ঘোষণা দেওয়া হয়। এ সময় বিসিবির পরিচালক ও বিসিবির বাণিজ্যিক দিক দেখভালের দায়িত্ব পাওয়া ফাহিম সিনহা উপস্থিত ছিলেন। এছাড়া মেঘনা ব্যাংকের মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদাত, এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং মোহাম্মদ মোয়াজ্জিম হোসেন জুয়েল উপস্থিত ছিলেন।
বিসিবির পরিচালক ফাহিম বলেন, ‘আম্পায়ারিংয়ের মান ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত বছর বিগত বছরগুলোর চেয়ে ভালো হয়েছে। এবার আরও ভালো হবে এমনই আশা তার। এছাড়া বিকেএসপিসহ ঢাকার বাইরের অন্যান্য মাঠ ও উইকেট উন্নয়নে কাজ করছেন তারা। স্পন্সর পাওয়ায় আসরটি ভালো হবে বলেও মনে করেন তিনি।’
কিমিওয়া সাদাত জানান, ‘বহির্বিশ্ব যে কটি কারণে বাংলাদেশকে চেনে, ক্রিকেট তার অন্যতম। আর দেশে ভালো ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ। সে কারণেই এসব লিগে মেঘনা ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে এসেছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ইনিংসে মুমিনুলের রান ৩২!