৪৭তম বিসিএস: রেকর্ড ৩৪৬০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম

৪৭তম বিসিএস পরীক্ষায় নিয়োগ দিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে তিন হাজার ৪৬০ পদে নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) এ চিঠি পাঠানো হয়েছে পিএসসিতে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৬০ শূন্য পদে ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

পিএসসি জানায়, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রবেশের পদে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা মোতাবেক তিন হাজর ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত