ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আব্দুল গাফফার মৃধা (৫০) নামে আসামির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত পৌঁনে ৯টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়ে ওই বন্দি। পরে কারারক্ষিরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাজতি হিসেবে বন্দি ছিলেন গাফফার। তার বাবার নাম মৃত মোতালেব মৃধা।তবে তাৎক্ষনিকভাবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
