মিরপুরের ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্যাটিং স্বর্গ। তাই টস জিতে ব্যাটিং বেছে নিতে দ্বিধা করেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম দিনের প্রথম সেশনে সেই মার্করামের উইকেটই বাংলাদেশের একমাত্র সাফল্য।
ব্যাটিং বেছে নেওয়ার যৌক্তিকতা প্রমাণ করেছেন প্রোটিয়া ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে এসেছে ৬৯ রান। এই জুটি ভাঙতে ষোড়শ ওভারেই দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ দেখা গেছে। এইডেন মার্করাম (৩৩) আলগা শটে তাইজুলকে উইকেট উপহার না দিলে জুটিটা আরও দীর্ঘ হতে পারত।
ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশের কোনো বোলার খুব ভালো কিছু করতে পারেননি। কেবল হাসান মাহমুদ রাউন্ড দা উইকেটে বোলিং করে ডি জর্জিতে অস্বস্তিতে ফেলেছেন কয়েকবার। উইকেট পেলেও প্রথম সেশনের উইকেটে খুব প্রভাব বিস্তার করতে পারেননি তাইজুল ইসলাম। শুরুটা খুব ভালো হয়নি আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজেরও।
প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করে ১ উইকেটে ১০৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। আরেক ওপেনার ডি জর্জি অপরাজিত ৪৯ রানে। তার সঙ্গী ট্রিস্টান স্টাবস ২৩ রানে ব্যাট করছেন। বোঝাই যাচ্ছে, চট্গ্রামে দেখা যাবে রান উৎসব। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কি পারবেন?
ভিনিসিয়ুস ‘ফুটবল রাজনীতি’র শিকার!
ব্যালন ডি’অর না পেয়ে ভিনিসিয়ুসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
পারফর্মেন্সের কারণে বাদ নয়, জ্বর হয়েছে লিটনের