ভারতের মাটিতে ভারত অজেয় হয়ে উঠেছিল। উইকেট যেমনই হোক- ভারতের মাটিতে তাদেরকে হারানো যেন দুঃসাধ্য কাজ। ১২ বছর পর ভারতকে তাদের মাটিতে সিরিজ হারিয়ে নিউজিল্যান্ড প্রমাণ করে দিল, অসম্ভব বলে কিছু নেই। টেস্ট খেলুড়ে বাকি দলগুলোকে এই বার্তাই দিলেন কিউই পেসার টিম সাউদি।
সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে নামার আগে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাউদি বলেছেন, ‘আপনি ইতিহাসটা দেখুন। ১২ বছর বা ১৮টা সিরিজ যেটাই হোক না কেন- আমরা সেটা বদলে দিয়েছি। ভারতের কন্ডিশনে খেলা খুব কঠিন। আমি মনে করি, আপনারা যদি আমার জায়গা থেকে দেখেন তাহলে আমি যতদিন ক্রিকেট খেলছি, তাতে ভারত ও অস্ট্রেলিয়া আমার জন্য সবচেয়ে কঠিন। কারণ এই দুটো দল নিজেদের ঘরের মাঠে অন্যতম শক্তিশালী।’
আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে বিশ্বের বাকি টেস্ট খেলুড়ে দলকে বার্তা দিয়ে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, ‘নির্দিষ্ট করে দেখতে গেলে ১২ বছর, ১৮টা সিরিজ। এই ধারাটা যেই দল ভেঙেছে, সেই দলের একজন হতে পেরে ভালো লাগছে। আমি আশা করছি এটা বাকি দলগুলোর কাছেও একটা বার্তা যে, ভারতের মাটিতে ভারতকে হারানো সম্ভব।’
আঙুল অসার ৪৬ ওভার বল ঘুরানো তাইজুলের
মরিনহোর আকুতি- ‘আমাকে একটু শান্তিতে থাকতে দিন’