ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের সম্পর্ক বহু পুরনো। এক যুগের এই পরিচয়ে বহুবার সেখানে খেলতে গিয়েছেন। সবসময় সরাসরি সেখানে খেলতে নেমে গিয়েছেন। তবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য চমক জাগানো এক নিয়ম করে দিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ। ভবিষ্যতে সেখানে খেলতে গেলে নাকি তাকে অবশ্য বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে যেতে হবে।
এই নিয়মের ভেতর দিয়ে গিয়েই তাকে কাউন্টিতে খেলতে হবে। তবে সাকিবের জন্য এই নিয়ম শুধুই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের জন্য। আন্তর্জাতিক কিংবা অন্য কোনো ফ্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিযোগিতার জন্য নয়।
তবে প্রশ্ন জাগতে পারে হুট করে কেন এমন সিদ্ধান্ত? আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর কাটিয়ে দিয়েছেন সাকিব। এখন তার ক্যারিয়ারের গোধূলি লগ্ন। আর এই সময়ে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন! আর অন্য কোনো জায়গায় নয়। শুধুই কাউন্টির জন্যই কেন এমন বিধান?
আসলে বাংলাদেশের হয়ে ভারতে টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব। এবার তিনি ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি। বল হাতে সাকিব এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন।
তবে ওই ম্যাচের শেষে প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন। ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ারের কেউ একজন ম্যাচ রেফারির কাছে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ম্যাচ রিপোর্টে সেটা রেফারি উল্লেখ করেছেন। পরে তদন্ত করা হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ।
যাচাই-বাছাই শেষে তারা সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে সাকিবকে কাউন্টিতে খেলতে নামার আগে অবশ্যই দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। ইতোমধ্যে সাকিবকে এই বিষয়ে নিদের্শনাও দেওয়া হয়েছে।
পরশু ম্যাচ, এখনও ভিসা পাননি নাসুম-নাহিদ
নাসিম ব্যাটিং তাণ্ডবে মানরক্ষার স্কোর পাকিস্তানের
ছাইটায়ের শঙ্কায় গম্ভীর, অস্ট্রেলিয়ায় শেষ সুযোগ!