ময়মনসিংহ নগরীর রহমতপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় দগ্ধ হয়ে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌঁনে ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত হওয়া প্রাইভেটকার চালকের নাম মো. হিমেল (২৫)। তিনি রহমতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই দগ্ধ হয়ে হিমেল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও ৭ জনকে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ৭ জনের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী রয়েছেন। নারীসহ ৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, পাম্পের গ্যাস লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬টি ইউনিট আগুন নিয়ন্তণে কাজ করেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সাংবাদিকদের গাছে বেঁধে ‘লাল থেরাপির’ হুমকি স্বাস্থ্য কর্মকর্তার
চট্টগ্রাম নগর বিএনপির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি