আহ্বায়ক ও সদস্য সচিব— এই দুই সদস্যের কমিটিতেই বিগত তিন মাস ধরে চলে আসছিল চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যক্রম। এদের সঙ্গে যুগ্ম আহ্বায়ক ও সদস্য হিসেবে আরও ৫১ জনকে যুক্ত করে অবশেষে ঘোষণা করা হলো ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৩৫ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) ও মনজুরুল আরম মঞ্জু।
৩৫ জন সদস্যের মধ্যে শুরুতেই মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নাম রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ১৩ জুন শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন মহানগর কমিটি বিলুপ্ত করে দেয় বিএনপি। এরপর ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বাযক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জন্মদিনে যে বদঅভ্যাস ছাড়ার প্রতিশ্রুতি দিলেন শাহরুখ