জীবনে চলার পথে প্রতিনিয়ত আপনি অনেক পরামর্শদাতা পেয়েছেন। ছোটবেলা থেকে বাবা-মাকে একটু বড় হয়ে স্কুল-কলেজে যাওয়ার পর শিক্ষক-শিক্ষিকারা। এরা আপনাকে নানা ধরনের পরামর্শ দিয়ে আপনার চলার পথকে মসৃণ করে দিয়েছেন। কীভাবে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে। আরও বড় হওয়ার পর বন্ধুদের এবং সহকর্মীদের পরামর্শ পেয়েছেন। পড়াশুনায় ভালো ফলাফল কিংবা কর্মক্ষেত্র কীভাবে এগিয়ে নেবেন। জীবনের প্রতি পদে পদে পরামর্শ দেওয়ার জন্য অভিজ্ঞ মানুষের প্রযোজন হয়। জীবনে চলার পথে ভালো পরামর্শ দিতে পারে একমাত্র পেশাদার মানুষ। আপনি যদি পেশাদার পরামর্শদাতা হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান তবে জানতে হবে অনেক কিছু।
পরামর্শদাতা কারা
যে কোনো ক্ষেত্রে, সেটা শিল্প হোক বা বাণিজ্য, কাজের পদ্ধতিকে আরও সরল করে তোলার জন্য প্রয়োজন হয় বিশেষজ্ঞের পরামর্শের। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের ভিত্তিতে যাবতীয় পরিবর্তন হয়ে থাকে। এই পদে যারা কাজ করে থাকেন, তাদের সাধারণত যে কোনো একটি বিভাগে কাজ করতে হয়। কর্মক্ষেত্রে নানা ধরনের পরামর্শদাতা রয়েছেন।
কোথায় পড়বেন
পরামর্শদাতা তথা কনসালট্যান্ট হিসেবে পেশা নির্বাচন করতে হলে জেনে নেওয়া প্রয়োজন, কী পড়তে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে বেশ কিছু বিষয় রয়েছে, যা পড়ে নিলে পড়াশুনা করলে এই পেশায় প্রবেশের পথটা তুলনামূলকভাবে সহজ হয়ে ওঠে। বিজনেস কনসাল্টিং গ্র্যাজুয়েট, ইনফরমেশন টেকনোলজি, ব্যাচেলর ইন আর্টস-এর যে কোনো শাখায় স্নাতক ডিগ্রির পাশাপাশি, কেউ যদি ডিপ্লোমা করতে চান, তাদের কাছে রয়েছে সুযোগ। সে ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিজনেস, ফিনান্স অ্যান্ড কনস্যাল্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়গুলোতে ডিপ্লোমা করে পরামর্শদাতা হিসেবে কাজের সুযোগ নিতে পারেন। স্নাতকোত্তর স্তরে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কনসাল্টিং, বিজনেস কনসালট্যান্সি ইন্টারন্যাশনাল, বিজনেস কনসালট্যান্সি, কনসাল্টিং অ্যান্ড অডিটিং কোয়ালিটি সিস্টেমস অ্যান্ড এক্সিলেন্স বিষয়ে পড়ার সুযোগ পাবেন স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে পড়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২ থেকে ৪ বছরের ডিগ্রি, ডিপ্লোমা কোর্স করার সুযোগ আছে।
পরামর্শদাতার দক্ষতা
একজন সফল পরামর্শদাতা হতে হলে আপনার নিম্নলিখিত দক্ষতা থাকতে হবে-গবেষণা, বিশ্লেষণ এবং উপস্থাপনাবিস্তারিত মনোযোগ ব্যতিক্রমী সমস্যা সমাধান বিশ্লেষণাত্মক, উদ্ভাবনী এবং সৃজনশীল মানসিকতা ব্যতিক্রমী লিখিত এবং মৌখিক যোগাযোগ স্ব-নির্দেশ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা নতুন ধারণা উপলব্ধি এবং ফলাফল উৎপাদনের জন্য দক্ষতা।
কাজের ক্ষেত্রে
পরামর্শদাতাদের নানা ধরন আছে। তবে পরামর্শদাতা হিসেবে পেশাদার কিছু বিভাগ রয়েছে ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্ট তথা পরামর্শদাতা, যারা কোনো কারিগরি নকশা, পদ্ধতি, সুরক্ষা নীতি, রক্ষণাবেক্ষণ-সহ অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন।
হিউম্যান রিসোর্স কনসালট্যান্ট তথা পরামর্শদাতারা কোন প্রার্থীদের নিয়োগ করা হবে, কীভাবে নিয়োগ করা যেতে পারে, চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রার্থী এবং আধিকারিকদের মধ্যে সমন্বয় রক্ষা করার কাজগুলো করে থাকেন।
ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্ট তথা আইটি পরামর্শদাতাদের কাজ হলো কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যারের ব্যবহার সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি, সেই সমস্ত বস্তু সুরক্ষা সম্পর্কেও সচেতন করা।
লিগ্যাল কনসালট্যান্ট তথা আইনি পরামর্শদাতারা প্রতিষ্ঠান স্থাপনা থেকে শুরু করে কার্যপদ্ধতি-সহ আরও বিভিন্ন বিষয়ে থাকা আইন সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন।
ম্যানেজমেন্ট কনসালট্যান্ট তথা ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে প্রতিষ্ঠানকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কী কী বিষয় কর্মীদের প্রধান লক্ষ্য হওয়া প্রয়োজন এবং যথাযথ উন্নতি সাধন কীভাবে সম্ভব, সেই সমস্ত বিষয়ে পরামর্শ দেওয়াই তার কাজ।
মার্কেটিং কনসালট্যান্ট তথা পরামর্শদাতারা কোনো ব্যবসাকে কীভাবে বাজারে পেশ করতে হবে, সেই সমস্ত বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। ডিজিটাল যুগে এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ইন্টারনেটে বিজ্ঞাপনের মাধ্যমে বাজারে ব্যবসার পরিচিতি বাড়ানোর বিষয়েও এই পরামর্শদাতাকেই কাজ করতে হয়।
পাবলিক রিলেশন কনসালট্যান্ট তথা জনসংযোগ পরামর্শদাতাদের কাজ হলো কোনো ব্যবসার বিষয়ে সাধারণ মানুষকে জানানো প্রেস রিলিজ ও ইভেন্টের মাধ্যমে। কীভাবে কোথায় অনুষ্ঠান করলে ব্যবসার জনপ্রিয়তা বাড়তে পারে, অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো বিশেষ অতিথি থাকা প্রয়োজন কি না, সেই সমস্ত বিষয়েও পরামর্শ দেওয়ার দায়িত্ব এই পরামর্শদাতার কাজ। এ ছাড়াও আরও বহু ক্ষেত্রে পরামর্শদাতাদের কাজের সুযোগ রয়েছে।
বেতন
কাজের ক্ষেত্র হিসেবে পরামর্শদাতাদের বেতন নির্ধারণ হয়। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতন আশানুরূপ বাড়তে থাকে। দেশের প্রেক্ষাপটে একজন পরামর্শদাতা ৬০ হাজার থেকে শুরু হয়ে লক্ষাধিক টাকা পর্যন্ত বেতন পান।
