প্রাইভেটকারে মিলল ৫০৮ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ৩

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

বগুড়ায় প্রাইভেটকার থেকে ৫০৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৷ সোমবার (৪ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান ৷ এর আগে এ দিনে ভোরে জেলা সদরের বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রবিউল আলম (৩৯), শামিম হোসেন (২৮) এবং আলিম উদ্দিন (৫০)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৫টি সীমসহ মোবাইল, তিনটি ব্যাগ এবং নগদ ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় ৷

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা দুইটি লাগেজ থেকে ৫০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সাথে একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল, ৫টি সীম, ৩টি ব্যাগ এবং নগদ ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দুপুরে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত