ইলেকটোরাল কলেজ ভোট

ট্রাম্প ১৬২, কমলা ৮১

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১১ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যের ভোট গণনা শেষের পথে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১। ওয়েস্ট ভার্জিনিয়ায় ৪টি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা ৮টি। এ ছাড়া আলাবামায় ৯টি, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে পূর্বাভাস অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে মোট ১৬২টি ইলেকটোরাল কলেজ ভোট হচ্ছে।

অপরদিকে ভারমন্টে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩, মেরিল্যান্ডে ১০ ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে ৮১টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত