মার্কিন নির্বাচনে কাকে ভোট দিলেন ‘প্রিয়তমা’ নির্মাতা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে চলছে নির্বাচন। জয়ের পথে ডোনাল্ড। এবারে যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি চারটি বিদেশি ভাষা স্থান পেয়েছে। এই চার ভাষার একটি বাংলা। এ ছাড়া অন্য তিনটি ভাষাগুলো হলো চীনা, স্প্যানিশ, কোরিয়ান। ফলে ভারতীয় উপমহাদেশের ভাষাগুলোর মধ্যে বাংলাই নিউ ইয়র্কের ভোটের ব্যালটে প্রথম ছাপা হলো।

বাঙালি ভোটাররা এবারের যুক্তরাষ্ট্রের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছেন। এই নির্বাচনে ভোট দিতে দেখা গেল বাংলাদেশি নির্মাতা হিমেল আশরাফকে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ও ভোটার। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বানিয়েছিলেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে হিট সিনেমা প্রিয়তমা। শাকিব খানের এইউ ছবিটি এতোটাই আলোড়ন তুলেছিল, যে এর ধারাকাছে কোনো সিনেমাই ছিল না। এরপর তিনি বানান রাজকুমার। এই ছবিটিতে শাকিবের পাশাপাশি আমেরিকার অভিনেত্রীও ছিলেন। যদীও সে অর্থে ছবিটি ব্যবসা করতে পারেনি।

হিমেল আশরাফ ভোট দিয়ে বলছেন, তিনি অনুমান করেছেন ডোনাল্ড ট্রাম্প জিতবেন এবং সেটাই সত্য হতে যাচ্ছে।

এক ফেসবুক পোস্টে লিখেছেন, বহু বছর পর ভোট দিলাম। বাইরে তো দূরের কথা, ভোট কেন্দ্রেও বোঝার উপায় নাই এত বড় একটা ভোট হচ্ছে। না আছে কেন্দ্রে কোন পোষ্টার, না কোন এজেন্ট!  আমি যেখানের ভোটার, সেখানে অনেক সংখ্যক বাঙালি থাকায় বাংলা ভাষায়ও নির্দেশিকা আছে। এইটা ভালো লাগছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত