২০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল আফগানিস্তান। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পেস তোপের তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তাদের ব্যাটিং লাইন-আপ। তবে দুই অভিজ্ঞ মোহাম্মদ নবি ও হাশমতউল্লাহ শহিদি গড়েন ১০৪ রানের জুটি। তাতে ভর করে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানরা। ৪৯.৪ ওভারেই তাদের অলআউট করেছে বাংলাদেশ।
এই ম্যাচে আফগানিস্তানের ১০ উইকেটের ৯টি শিকার করেছেন বাংলাদেশের পেসাররা। একটি হয়েছে রান আউট। আর এই দিনে রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। হাশমাতউল্লাহকে ফিরিয়ে চতুর্থ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। আল্লাহ্ মোহাম্মদ গাজানফারকে বোল্ড করে তাসকিন আহমেদও নিয়েছেন নিজের চতুর্থ উইকেট। ওয়ানডেতে এই প্রথম একই ম্যাচে ৪ উইকেট পেলেন বাংলাদেশের দুই পেসার।
পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। পরে ২০ ওভার হওয়ার আগে ফেরেন গুলবাদিন নাইবও। এরপর প্রতিরোধ গড়েন হাশমাতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নাবি। দুজন মিলে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১০৪ রান। শাহিদি ৯২ বলে ৫২ ও নাবি ৭৯ বলে করেন ৮৫ রান।
তাসকিন ৫৩ রানে ও মোস্তাফিজ ৫৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়া একটি উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম।
এই ম্যাচে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান।
রিভিউ না নিয়ে জুটি ভাঙার সুযোগ হারাল বাংলাদেশ
আইপিএল নিলামে নাম লেখানো কে এই ইতালিয় ক্রিকেটার 