সীমান্ত ব্যাংক এবং দ্য ওয়েস্টিন ঢাকার সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১১:১১ পিএম

সীমান্ত ব্যাংক এবং দ্য ওয়েস্টিন ঢাকার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা গোল্ড এবং ভিসা প্লাটিনাম ক্রেডিটকার্ড হোল্ডাররা দ্য ওয়েস্টিন ঢাকা’য় বুফে মেন্যুতে একটি কিনলে একটি ফ্রি (বোগো) সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, দ্য ওয়েস্টিন ঢাকার ডিরেক্টর অব ফিন্যান্স মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিরেক্টর অব সেলস্ এন্ড মার্কেটিং মামুনুর রহমান-সহ উভয় প্রতিষ্ঠানের  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত