সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছে। শনিবার নবনির্বাচিত কমিটির প্রথম সভা শেষে এই ঘোষণা আসে। ২৮ এজেন্ডার দীর্ঘ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মিডিয়া কমিটির প্রধান ও বাফুফের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু।
এর আগে সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও এসেছিল ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা। তবে অপেক্ষা ছিল বাফুফে থেকে কেমন পুরস্কারের ঘোষণা আসে- সেটা দেখার। অবশেষে নতুন সভাপতি তাবিথ আউয়ালের নতুন কমিটি মেয়েদের এই পুরস্কার ঘোষণা করল।
গত ৩১ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে খোলা বাসে তাদের বাফুফে ভবনে নেওয়া হয়। এরপর ফুটবলারদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কোচের ক্রোধের শিকার হয়ে বাদ পড়েন সাফজয়ী মাসুরা!
দুইবার বন্ধ হলো ভারতের জাতীয় সঙ্গীত; হাসলেন ক্রিকেটাররা