গ্রিলিশের কারণে ক্ষেপেছেন গার্দিওলা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

কিছুদিন মাঠের বাইরে থাকার পর কেবলই অনুশীলনে ফিরেছেন জ্যাক গ্রিলিশ। পেপ গার্দিওলা এখনও মাঠে নামাননি মাঠে। অভিজ্ঞ এই কোচের মতে ম্যাচ খেলার জন্য এখনও প্রস্তুত নন গ্রিলিশ।

কিন্তু গিলিশকে নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দলে রেখেছে ইংল্যান্ড, যা একদমই ভালো লাগেনি গুয়ার্দিওলার।

নেশন্স লিগে চলতি মাসে গ্রিস ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি গ্রিলিশকে দলে রেখেছেন। সিটির হয়ে গত ২০ অক্টোবর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে সবশেষ খেলেন গ্রিলিশ। এরপর থেকে মাঠের বাইরে আছেন। গ্রিলিশকে দলে নেয়ার বিষয়ে কার্সলি জানান, অনুশীলনে ফিরেছে কয়েকদিন আগে। দলে এলে মূলায়ন করা হবে।

আজ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচ সিটির। এই ম্যাচের দলে গ্রিলিশকে রাখেননি গার্দিওলা।

গার্দিওলা বলেন, 'জাতীয় দলগুলো সবসময় এই সময়ে খেলে। আর খেলোয়াড়রা যদি ফিট থাকে আর দুই, তিন বা চার সপ্তাহ ধরে কোনো অস্বস্তিতে না ভোগে, তাহলে আমি সবসময় তাদেরকে (দেশের হয়ে খেলতে) যেতে দিতে পারলে খুশি হই। তবে, গত ১৭ দিনে সে একবারও অনুশীলন করেননি। ২০ মিনিট অনুশীলন করেছে। এটাই বাস্তবতা। জিমে কাজ করেছে…তবে তাকে স্কোয়াডে রাখার সিদ্ধান্তটা ইংল্যান্ড কোচের।'

কার্সলির সঙ্গে গ্রিলিশকে নিয়ে কথা হয়নি গুয়ার্দিওলার। জাতীয় দলে যেতে চান গ্রিলিশ, তবে এখনই তাকে ইংল্যান্ড দলে ডাকা পছন্দ হয়নি সিটি কোচের। 'তারা যাকে ইচ্ছা দলে নিতে পারে। জ্যাক দুই বা তিনবার চোটে পড়েছে এবং এখনও সে তার ছন্দ খুঁজে পায়নি।'

চলতি মৌসুমে মিডফিল্ডার গ্রিলিশ এখন পর্যন্ত সিটির হয়ে ম্যাচ খেলেছেন ১০টি। দুটি অ্যাসিস্ট করলেও গোলের দেখা পাননি। ২০২৪ ইউরো দলে ছিলেন না গ্রিলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত