মেসির যাকে পছন্দ তাকে রোনালদোর না

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

বিশ্বের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। ব্যালন ডি অর পুরস্কারের সঙ্গে এই পুরস্কারটি দেয়া হচ্ছে কয়েকবছর হলো। এবার এই ট্রফিটি জিতেছেন স্পেনের বার্সেলোনার তরুণ প্রতিভান লামিনে ইয়ামাল। 

কোপা ট্রফি পুরস্কারের জন্য ভোটদানের প্রক্রিয়া অনেকটাই সরাসরি ফুটবল মহাতারকাদের হাতেই ছিল। সাবেক ব্যালন ডি অর জয়ীরা নির্বাচিত করে থাকেন তাদের। এবার লিওনেল মেসি, রোনালদো নাজারিও, লুকা, মদরিচ, করিম বেনজেমাসহ অনেকে কিংবদন্তিরাই লামিন ইয়ামালকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। 

মেসি তার ভোটে ইয়ামালকে প্রথম, পাউ কুবার্সিকে দ্বিতীয় এবং আলেহান্দ্রো গারনাচোকে তৃতীয় স্থান দেন। অপরদিকে, মদরিচ জামালকেই প্রথম স্থানে রাখেন, দ্বিতীয় স্থানে আর্দা গুলের এবং তৃতীয় স্থানে জোয়াও নেভেসকে ভোট দেন। বেনজেমা নির্বাচিত করেন ইয়ামালকেই প্রথম, গুলেরকে দ্বিতীয় এবং গারনাচোকে তৃতীয়। একমাত্র রোনালদো নাজারিই ইয়ামালকে প্রথমে রাখেননি। তিনি সর্বাধিক ভোট দিয়েছেন ম্যানসিটিতে খেলা ব্রাজিলিয়ান সাভিনহোকে। ইয়ামালকে দ্বিতীয়, আর গুলেরকে তৃতীয় স্থানে রেখেছেন এই সাবেক বিশ্বকাপ জয়ী। 

সব মিলিয়ে ১১৩ পয়েন্ট পেয়ে প্রথম হন ইয়ামাল। দ্বিতীয় স্থানের গুলের পেয়েছেন মাত্র ২৬ পয়েন্ট। 

আরেক রোনালদো- ক্রিশ্চিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, মিশেল প্লাতিনির মতো সাবেক ব্যালন ডি অর জয়ীরা ভোট দেননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত