কুড়িগ্রামে নাগেশ্বরীতে মো. আবু তালেব (৪৬) নামের এক সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছন।
নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ জানায়, আবু তালেব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মানসিক চাপে রাতে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
ওসি মিজানুর রহমান জানান, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
আ.লীগ কার্যালয়ের সামনে শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান
শিশু মুনতাহার হত্যাকাণ্ড নিয়ে সবশেষ যা জানা গেল
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ