রাজশাহীতে সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক কৃষক। গতকাল রবিবার সকালে রাজশাহীর চারঘাটে জমিতে কাজ করতে গেলে তাকে সাপে কাটে। পরে সেই সাপটিকে মেরে হাসপাতলে নিয়ে আসেন তিনি। ভুক্তভোগী কৃষকের নাম শাহিনুর ইসলাম (৩০)। তিনি চারঘাট উপজেলার রাইপুর গ্রামের মো. জয়নানের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহিনুর সকালে নিজ এলাকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে সাপের দংশনে অসুস্থ হন। তাকে রাসেলস ভাইপারে কামড় দিয়েছে বলে জানা গেছে। তিনি সাপটিকে মেরে সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসেছেন। তার চিকিৎসা চলছে।
