ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে দল জিতলেও ব্যাট হাতে গোল্ডেন ডাক মেরেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে আজ দ্বিতীয় ওয়ানডেতেই তিনি ফিরলেন স্বরূপে। বিধ্বংসী ইনিংস খেলে দলকে এনে দিলেন ৭ উইকেটের বড় জয়। পাঁচ ম্যাচ সিরিজে টানা দ্বিতীয় জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
ব্রিজটাউনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। এছাড়া কেউ ত্রিশের ঘরেও যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে রোমারিও শেপার্ড। বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব মাহমুদ, লিয়াম লিভিংস্টোন আর ড্যান মসলি। একটি করে নেন আর্চার এবং আদিল রশিদ।
রান তাড়ায় নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। প্রথম বলেই আউট হয়ে যান ফিল সল্ট। এরপর উইল জ্যাকসকে নিয়ে ৭২ বলে ১২৯ রানের বিধ্বংসী জুটি গড়েন বাটলার, যাতে জ্যাকসের অবদান ৩৮ রান। ৩২ বলে ফিফটি তুলে নেওয়া বাটলার খেলেন ৪৫ বলে ৮ চার ৬ ছক্কায় ৮৩ রানের ইনিংস। শেষদিকে ১১ বলে ২৩* রান করে ৭ উইকেট এবং ৩১ বল হাতে রেখেই ম্যাচ জেতান লিভিংস্টোন।
ছিটকে গেলেন নাজমুল; ‘ফাইনালে’ অধিনায়ক মিরাজ
রোহিতরা পাকিস্তানে যাবে না -আনুষ্ঠানিকভাবে জানাল ভারত
অস্ট্রেলিয়ান ক্রিকেটে বর্ণবাদের ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন খাজা