ক্যাচ শিখিয়ে ফিরলেন হৃদয়

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

বোলিং আক্রমণে রশিদ খান এসেই একটা উইকেট আদায় করে নিলেন। সেটাও আবার তাওহিদ হৃদয়ের।

১৫তম ওভারে প্রথম বোলিংয়ে এলেন। চতুর্থ ডেলিভারিতেই তার বলে স্লিপে ক্যাচ শিখিয়ে ফিরলেন হৃদয়! ব্যাটের কানা ছুঁয়ে বল জমেছে গুলবাদিন নাইবের হাতে। এ যাত্রায় ক্যাচটি নিতে পেরেছেন নাইব।

১৭ বলে ৭ রানে ফিরলেন হৃদয়। ছয়ে ব্যাটিংয়ে নেমেছেন মিরাজের নতুন সঙ্গী মাহমুদউল্লাহ।

বাংলাদেশ ১৭ ওভারে ৪ উইকেটে ৭৮।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত