একেই বলে ভোলবদল। একেবারে আপদমস্তক পালটে গেলেন। লম্বা চুল, অতিরিক্ত মেদ ঝরিয়ে পেশিবহুল। ঠিক যেন রুদ্রমূর্তি। হঠাৎই এমন চমক নিয়ে হাজির হলেন বলিউড তারকা ভিকি কৌশল।
নতুন ছবির নতুন লুকে অনুরাগীদের চমকে দিলেন তিনি। ছবির নাম ‘মহাবতার’। ছবির পরিচালক 'স্ত্রী' ছবি খ্যাত অমর কৌশিক। হরর কমেডি থেকে মন সরিয়ে এবার পিরিয়ড ছবি তৈরি করতে চলেছেন এই পরিচালক। আর সেই ছবিতেই পরশুরামের লুকে দেখা যাবে ভিকি কৌশলকে।
পুরাণ মতে, শিবের নির্দেশে পৃথিবীতে দুষ্টের দমন করে শান্তি স্থাপন করতে পরশুরামের জন্ম হয়। কোনও কোনও পুরাণে পরশুরামকে বীর যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে। এমনই এক পৌরাণিক চরিত্রে দেখা যাবে ভিকিকে।
জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘মহাবতার’।
এদিকে আসছে ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ভিকির নতুন সিনেমা ‘ছাভা’। এই ছবিতে ভিকির লুক আগে থেকেই চর্চা ছিল।
জ্যাকলিনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে চিঠি প্রেমিকের!