হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেপ্তার

  • বুধবার রাতে গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়
  • গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক এমপি হাজি সেলিম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোলায়মান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে।

হত্যা মামলায় চকবাজার থানা পুলিশের একটি দল গতকাল বুধবার গভীর রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিমপুত্র সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজী সেলিম গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মো. সেলিম মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি দুই ছেলেও একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সোলায়মান সেলিম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত